1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

৩ বলে ৩০ রান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

কদিন আগে আবুধাবি টি-টেনের ম্যাচে অস্বাভাবিক ‘নো’ বল করেছিলেন মোহাম্মদ বিলাল নামের এক পেসার। প্রায় দুই ফুট বড় ওই নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে। প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। এর মধ্যেই এবার লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্রেফ ৩ বলে ৩০ রান দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন যেন।

সোমবার দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। ম্যাচটিতেই ঘটেছে এমন ঘটনা। দিল্লি ইনিংসের নবম ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন শানাকা।

শানাকার প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করেন ব্যাটার। আসে চার রান। পরের দুটি নো বল করেন শানাকা। সেই দুই বল থেকেও আসে দুটি চারের মার। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে ঘটনাবহুল ওই ওভারটিতে ৩ বলেই ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান।

চার নো বলের ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ। সন্দ্বীপ নামের এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখছেন, ‘এক ওভারে চার নো বল। টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর