1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দেড় হাজার টন পেঁয়াজ এলো সোনামসজিদ বন্দর দিয়ে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানিতে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করায় একদিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বুধবার দুপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

তিনি জানান, বুধবার দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক ঘণ্টায় রেকর্ড ৫১ ট্রাক ভারতীয় পেঁয়াজ এবং ৯ ট্রাক আলু বন্দরে প্রবেশ করেছে।

তিনি বলেন, মূলত রপ্তানিকারক ও আমদানিকারকদের আন্তরিকতার মাধ্যমেই কোন পণ্য কী পরিমাণ বাংলাদেশে ঢুকবে তা নির্ধারণ হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, এ কারণেই বেলা ২টা থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে তার ৯০ ভাগই পেঁয়াজের ট্রাক, ৫ ভাগ আলুর এবং অন্যান্য পণ্যের ৫ ভাগ ট্রাক।

স্থলবন্দর দিয়ে আজ সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু এবং ২ শতাধিক পেঁয়াজ আমদানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর