
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান।
হাসনাত আব্দুল্লাহ গ্রুপে জানান, ‘আমার গাড়িতে আমার মারা (ধাক্কা) হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পেছনে লেগে রয়েছে।

এর আগে গতকাল বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।