1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শ্রমিকদের মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স নামক পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়ক শ্রমিকরা বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যাত্রীরা।

এক শ্রমিক জানান, দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ বেতন দেওয়া হবে না জেনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, মাহমুদ জিন্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর