1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটে সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎড়াতে হবে তাকে। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।

সোমবার বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন টাইগার অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বোলিং করেন। জানা গেছে, প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন তিনি। তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

শিগগিরই পরীক্ষার ফল জানা যেতে পারে। সাকিব অবশ্য নিজের বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর