1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর সকালে স্থানীয় বাসিন্দারা দুই জেলের মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। নিখোঁজরা হলেন—বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার ও ইরান।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, রবিউল মাঝির একটি ট্রলার বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। কুয়াশায় মধ্যরাতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উলটে যায়। ২০ জন সাঁতার দিয়ে কূলে উঠলেও চারজন উঠতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে নৌকার ভেতরে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় নিহত ও নিখোঁজ জেলেদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর