1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

গাজীপুরে টিসিবির ৩৯ বস্তা চাল-ডাল জব্দ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

গাজীপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় টিসিবির ৩৯ বস্তা চাল-ডালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।

পুলিশ ৭ ডিসেম্বর দুপুরে মালামাল জব্দ করে। জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিসিবির পণ্য বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে সংবাদে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানে যাই। এসময় স্থানীয় কুমুন বাজার এলাকায় ইউপি কার্যালয়ের আশপাশের জনৈক হুমায়ুনের ভাঙ্গারী দোকান থেকে টিসিবির ৩৬ খালি বস্তা ও ২৪ প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল (ওই খালি বস্তার চাল), পাশ্ববর্তী ডেকোরেটরের দোকান থেকে সাত বস্তা চাল ও একটি অটোরিকশা করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মোট ৩৮ বস্তা চাল, এক বস্তা ডাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে টিসিবির পণ্য রাখা ও বিক্রিতে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মঞ্জুর আলী, ব্যবসায়ী হুমায়ুন ও এক ডিলারের সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে। জব্দকৃত পণ্য পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর