1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

প্রথম ম্যাচ নিয়ে যে আক্ষেপ কোচ সালাউদ্দিনের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছিল বাংলাদেশ। রান পেয়েছিলেন দলের একধিক ব্যাটারও। তিন ফিফটিতে সেন্ট কিটসে প্রায় ৩০০ ছুঁইছুঁই একটা স্কোর দাঁড় করায় টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় হাই স্কোরিং ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। পরে হারের পর এই ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

সেন্ট কিটসে সেদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সালাউদ্দিন। সেখানেই বললেন এমন কথা, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর