1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জিসান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের বিশ ওভারের লড়াই এনসিএল টি-টোয়েন্টি। আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেট বিভাগের জিসান আলম। ঢাকার বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড়ো গতিতে কাঁটায় কাঁটায় একশ রান করেন এই তরুণ ব্যাটার।

বুধবার ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। ওপেনিংয়ে নেমে শুরু ইনিংসের প্রায় সবটা খেলেন জিসান। ৫২ বলে তুলে নেন সেঞ্চুরি। তার ৫৩ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১০ ছক্কা এবং ৪ টি চারের মার।

জিসানের সেঞ্চুরির দিনে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে ঢাকা। তার সেঞ্চুরির সঙ্গে দুটি ঝড়ো ইনিংস খেলেন ওপেনার তাওফিক খান তুষার ও চারে নামা মাহফুজুর রহমান রাব্বি। তুষার ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। সমান বলে রাব্বি ৪ চার ও ১ ছক্কায় করেন ৩০ রান।

যুব দলের গণ্ডি পার হওয়া জিসানের মারকাটারি ব্যাটিংয়ের সুনাম আগেই ছিল। আজ সুযোগ পেয়ে আরেকবার দেখালেন ঝলক। তবে ইনিংসের শুরুতে দেখেশুনে খেলে এগোতে থাকেন এই ব্যাটার। সিঙ্গেল-ডাবলসে নিজেকে প্রস্তুতের কাজটা করেন। দলীয় ১০ ওভারে সিলেটের রান ছিল ১ উইকেটে ৭১, জিসানের ২৭ বলে ২৬!

৩৯ বলে সেঞ্চুরি করা জিসান সেঞ্চুরির ঘরে পৌঁছাতে খেলেন মাত্র ১৩ বল। অর্থাৎ এই ১৩ বলে করেছেন বাকি পঞ্চাশ রান।  প্রথম পঞ্চাশ করতে মাত্র ৩টি ছক্কা হাঁকানো জিসান পরের পঞ্চাশ ছুঁতে ছক্কা হাঁকিয়েছেন আরো ৭টি। সব মিলিয়ে ১০ ছক্কা ও ৪ চারে সাজিয়েছেন ইনিংস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর