1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দর্শকদের আগ্রহের তুঙ্গে যে ম্যাচ, টিকিট শেষ ৭ মাস আগেই

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বিশ্বজুড়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছে জ্যামিতিক হারে।  তারই মাঝে দীর্ঘতম সংস্করণ টেস্ট ওয়ানডে খেলা নিয়ে ক্রিকেটার দর্শকদের আগ্রহ কমছে কি না সেই দ্বিধাও তৈরি হয়েছে। তারই মাঝে একটি টেস্ট ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে সাত মাস আগেই। আগামী বছরের জুলাইয়ে সেই টেস্ট ম্যাচটি খেলবে ভারতইংল্যান্ড।

২০ জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। বার্মিংহ্যামে ২ জুলাই থেকে তারা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে। সেই ম্যাচের টিকিট নিয়েই উন্মাদনা শুরু হয়ে গেছে এখন থেকে। এই প্রথম অ্যাশেজ সিরিজের বাইরে কোনো টেস্ট ঘিরে এমন চিত্র ধরা পড়েছে। বার্মিংহ্যামে হতে যাওয়া টেস্টের প্রথম চারদিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে চলমান ডিসেম্বরেই। দর্শকদের বড় উপস্থিতি সম্প্রতি  ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টেও দেখা গেছে।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলতে ভারতে যাবে জো রুট–হ্যারি ব্রুকরা। পরে ইংল্যান্ডের মাটিতে দুই দল জুন-জুলাইয়ে পাতৌদি ট্রফির অধীনে টেস্ট সিরিজ খেলবে। যা ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক পরেই শুরু হবে। চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ১১ জুন। আর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২০ জুন লিডস থেকে শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর