1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মতিঝিলে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১১ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম হাসানুজ্জামান চৌধুরী (৫২)।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘‘রাতে খবর পেয়ে হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।’’

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘‘বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি হোটেলের ৯০৫ নম্বর কক্ষে উঠেন। রাতে হোটেল বয় তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে ম্যানেজারকে জানান। পরে ম্যানেজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।’’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর