1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ১৪ ডিসেম্বর রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। এ সময় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান।

হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) ফারুক, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।

বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরি একটি মাহফিলের আয়োজন করে। এ ছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর