1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এক ভেন্যুতে উইলিয়ামসনের টানা সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সিডন পার্ক স্টেডিয়ামে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। চলমান সিরিজের তৃতীয় টেস্টে কিউইরা সফরকারী ইংলিশদের ৬৫৮ রানের বড় লক্ষ্য দিয়েছে। প্রায় অসম্ভব সেই লক্ষ্য তাড়ায় ১৮ রানেই উইকেট হারিয়ে ফেলে বেন স্টোকসের ইংল্যান্ড। ম্যাচটিতে ১৫৬ রানের ম্যারাথন ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছেন সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ইনজুরি ফেরার পর থেকেই টানা রান করে যাচ্ছেন ডানহাতি এই কিউই ব্যাটার। চলমান টেস্টেও প্রথম ইনিংসে ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান করেন উইলিয়ামসন। ২০৪ বলের ইনিংসে তিনি ২০টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। এ নিয়ে হ্যামিল্টনে টানা পঞ্চম টেস্টে সেঞ্চুরি করেছেন ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। কোনো সিঙ্গেল ভেন্যুতে টানা পাঁচটি টেস্টে সেঞ্চুরির বিশ্বরেকর্ড নেই আর কারও।

হ্যামিল্টনে শেষ টেস্টে উইলিয়ামসনের পারফরম্যান্স
ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ ১৫৬ (ডিসেম্বর, ২০২৪)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ অপরাজিত ১৩৩ (ফেব্রুয়ারি, ২০২৪)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ (ডিসেম্বর, ২০২০)
ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০৪ (নভেম্বর, ২০১৯)
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২০০ (ফেব্রুয়ারি, ২০১৯)

এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরি। ১০৫ টেস্টের ১৮৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ব্যক্তিগত এই মাইলফলক পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসন। বর্তমান খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন জো রুট (৩৬)। এরপর স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসন। ৩০ সেঞ্চুরি নিয়ে তাদের পরই অবস্থান বিরাট কোহলির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর