1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

হিমাগারে মজুত রাখা ২৩০০ বস্তা আলু জব্দ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

রাজশাহীর পবা উপজেলায় হিমাগারে মজুত রাখা হাজার ৩০০ বস্তা আলু জব্দ করা হয়েছে। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. হিমাগারে অভিযান চালিয়ে এই আলু জব্দ করা হয়। পরে ডাকের মাধ্যমে ৩৯ টাকা দরে আলুগুলো বিক্রি করা হয়। ব্যবসায়ীরা বিক্রি করবেন ৪৫ টাকা দরে।

জানা গেছে, পবায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. হিমাগারে বিক্রির পরেও ২ হাজার ২০০ বস্তা আলু মজুত রাখা হয়েছিল। একই হিমাগারের অন্য একটি রুম থেকে আরও ১০০ বস্তা আলু জব্দ করা হয়। এর আগে রোববার উপজেলার আমান হিমাগারে ৪৫২ বস্তা ও রহমান হিমাগারে ১৫০৫ বস্তা আলু জব্দ করা হয়।

পবার ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, হিমাগারের মজুত খালি করে দেওয়া হচ্ছে। জব্দকৃত আলুগুলো ব্যবসায়ীরা ৩৯ টাকা দরে ক্রয় করেছেন। তারা ৪৫ টাকা দরে খুচরা বাজারে বিক্রি করবেন। বিষয়টা মনিটরিং করা হবে। ইতোমধ্যে কয়েকটি হিমাগারে অভিযান পরিচালনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর