1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পিছিয়ে গেল সাফের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সূচি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট প্রায় পাঁচ মাস পিছিয়ে ১১ জুলাই নেয়া হয়েছে। সময় পেছালেও ভেন্যু বাংলাদেশেই রয়েছে। এতে বাফুফের পক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা পরিচালক করতে সহজ হলো। 

নারী সাফ অনূর্ধ্ব-২০ এর আগে পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ঠিক থাকলেও এই টুর্নামেন্টের নতুন সূচি মে মাসের ৮ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত। অনূর্ধ্ব-১৭ নারী ও বালক টুর্নামেন্টও পিছিয়েছে। এই দুই টুর্নামেন্টের স্বাগতিক ঠিক না হলেও সময় চূড়ান্ত হয়েছে। অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্ট ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর ও বালকদের টুর্নামেন্ট ১৭ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ সকালে সাফের কম্পিটিশন কমিটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়। সাফ বয়সভিত্তিক টুর্নামেন্ট করে এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য। এএফসির সূচি পরিবর্তন হওয়ায় সাফের সূচিতে পরিবর্তন এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর