1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার ২১ ডিসেম্বর ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর