1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মেঘনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতভর এই সংঘর্ষ হয়।

এরপর শনিবার ২১ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথির নেতৃত্বে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

আহতরা হলেন- মোবারক, বিল্লাল হোসেন, জাকির হোসেন, আমির হোসেন, মতিউর রহমান, হামিদ, রুবেল ও মেহেদীসহ ১০ জন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আড়াইহাজারের কালাপাহাড়িয়ার বিএনপির কয়েকজন নেতা রাতে মেঘনা নদীতে অবৈধভাবে ১০-১২টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আড়াইহাজার থেকে বালু কাটতে কাটতে সোনারগাঁয়ের চেঙ্গারকান্দী চলে যায়।

এসময় চেঙ্গারকান্দীর লোকজন উত্তেজিত হয়ে একটি বালুর বোট আটক করে। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারকের লোকজন তাদের ধাওয়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর