1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বাসচাপায় এক শিক্ষার্থী নিহত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআপি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে।

নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয়কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতি ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বেপরোয়া বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যার জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি করে শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠিনতর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা রেড়িও কলোনী থেকে হেঁটে হেঁটে ঘটনাস্থলে যাচ্ছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর