1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ীর তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকেলে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় কোনোভাবে ট্রাকটিতে আগুন লেগে যায়। একপর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট ৮টি দোকান পুড়ে গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর