1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী ১০ম ‘লেদারটেক বাংলাদেশ ২০২৪’ মেলা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

স্থানীয় চামড়াশিল্পের উদ্যোক্তা হতে হলে কারখানা কীভাবে করতে হয়, মেশিনারিজ কীভাবে পাওয়া যাবে, ট্যানারি কীভাবে করতে হয় এসবই জানাতে ও উদ্যোক্তাদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তির মেশিন পৌঁছে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ১০ম ‘লেদারটেক বাংলাদেশ ২০২৪’ মেলা।

চামড়া পণ্যের উদ্যোক্তা, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সোর্সিং পার্টনারদের ভিড়ে জমে উঠেছে চামড়াশিল্পের এ আন্তর্জাতিক প্রদর্শনীটি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই চামড়াজাত শিল্পের এ প্রযুক্তির মেলায় ভিড় করেন দেশি উদ্যোক্তারা। এদের বেশির ভাগ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর আনা আধুনিক প্রযুক্তিগুলো দেখছেন।

প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের মেশিন নিয়ে হাজির হয়েছে চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান।

তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়ার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।

মেলায় অংশ নেওয়া ফোর এস অ্যাডভ্যান্স টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. ফজলুল করিম বলেন, আজ মেলায় গতকালের তুলনায় দর্শনার্থীদের ভিড় একটু বেশি। ভিড় বেশি হলেও এ ধরনের প্রদর্শনীগুলোতে বিক্রিটা বড় বিষয় না। সঠিক পণ্যটি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারলে তখনই আমরা তার সুফল পাবো এবং পাচ্ছিও। আগের মেলাগুলোর মাধ্যমে অনেকগুলো নতুন নতুন ক্রেতা পেয়েছিলাম। আমাদের এখানে যে কেউ পণ্য কিনতে পারবেন।

রূপগঞ্জে ছোট পরিসরে একটি জুতার কারখানা দেওয়ার উদ্দেশে মেশিনারিজ দেখতে এসেছেন উদ্যোক্তা তৌহিদুর রহমান। তিনি বলেন, একটি জুতার ফ্যাক্টরি দেবে সেজন্য প্রদর্শনীতে এসেছি। এখনো পছন্দ করতে পারিনি কোন ধরনের মেশিন নেওয়া ভালো হবে আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী। তবে এখানে কিছু প্রতিষ্ঠান যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি কারখানা তৈরিতে নানা সহযোগিতা করে থাকে। এটা আমার জন্য ভালো। ছোট জায়গায় কারখানা তৈরির ব্যবস্থা করতে পারলে আমার সুবিধা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর