1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ধানমন্ডি লেকে নির্মাণ হচ্ছে ‘বিদ্রোহী চত্বর’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি লেকে নির্মাণ করা হচ্ছে রেবেল স্কয়ার বা বিদ্রোহী চত্বর। ৬০ কাঠা জমির ওপর এই চত্বরের একটি নকশাও চূড়ান্ত হয়েছে। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

বুধবার সচিবালয়ে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

লতিফুল ইসলাম শিবলী বলেন, আমরা তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। সিটি করপোরেশনের কর্মকর্তাও ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে খুব তাড়াতাড়ি আমরা কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে নির্মাণ করতে যাচ্ছি ‘বিদ্রোহী চত্বর’, যার ইংরেজি নাম হবে ‘রেবেল স্কয়ার’।

ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ এবং ৮/এ রোড সংলগ্ন লেকের পাড়ে হবে এই ‘বিদ্রোহী চত্বর’। চত্বরের নকশা করেছেন অধ্যাপক রফিক আজম। এ প্রকল্পের বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে নজরুল ইন্সটিটিউট।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর