1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ফোম-ম্যাট্রেসের গুদামে আগুন গাজীপুরে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ২৮ নভেম্বর বেলা সোয়া ১১টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্স নামের বহুতল ভবনের নিচতলায় বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেস তৈরির গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

গুদামের মালিকের বরাত দিয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, আগুনে কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর