1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দিনে গরম রাতে শীত পঞ্চগড়ে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

শীতের জেলা পঞ্চগড়ে এখনো শুরু হয়নি শীতের তীব্রতা। তবে কয়েকদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত। ২৮ নভেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ এর মধ্যে ওঠানামা করছে। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডার বৈরি আবহাওয়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক আর শিশুরা সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। তবে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর