1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কুয়েটের দুই শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষক এবং সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। এর আগে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করে আসছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন– সাবেক উপ-উপাচার্য ড. সোবহান মিয়া, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী দোলন ও দেবাশীষ মণ্ডল, সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জিএম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিত কুমার দত্ত।

 

কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া জানান, বরখাস্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে। এ ছাড়া কুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সিন্ডিকেটে কোনো আলোচনা হয়নি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর