1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা 

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৫৪ রানে ৪ উইকেট হারানো দলটি প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ওই রানও হয়েছে টেম্বা বাভুমার কৃতিত্বে।

ডারবানের কিংসমিডে প্রোটিয়াদের এমন দুর্দাশা দেখেই আন্দাজ করা গিয়েছিল কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনে। হলোও তাই। প্রথম ইনিংসে লঙ্কানরা অলআউট হয়ে গেল নিজেদের সর্বনিম্ন মাত্র ৪২ রানে।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়েছে। লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে তারা।

টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১১৭ বল খেলে ৭০ রান করেন ইনজুরি কাটিয়ে নেতৃত্বে ফেরা টেম্বা বাভুমা। লোয়ারে কেশব মহারাজের ব্যাট থেকে আসা ২৪ রান দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।
এছাড়া ত্রিস্তান স্টাবস ১৬ ও কাগিসু রাবাদা ১৫ রানের ইনিংস খেলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর