1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেলেন স্বামী স্ত্রী

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রাজধানীর মিরপুরের একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান। তিনি জানান, আমাদের এখানে মিরপুর থেকে দগ্ধ হয়ে শিশুসহ ৭ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজকে পর্যন্ত ২ জন মারা গেছেন। রুমার শরীরে ২০ শতাংশ দগ্ধ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিহতের ভাই আব্দুল হালিম জানান, ২৪ নভেম্বর ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ আমার বোন মারা গেছে।

তিনি জানান, দুলাভাই খলিল তার রুমে রাতের দিকে মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ রুমে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় দুলাভাই আব্দুল খলিল, বোন রুমা আক্তার, ভাগনে আব্দুল্লাহ, আরও এক ভাগনে মোহাম্মদ ও ইসমতসহ স্বপ্না এবং শাহজাহানকে ভর্তি করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর