1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিসিবি সাকিবের ক্যারিয়ারে ফুলস্টপ টেনে দিল!

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত

অলরাউন্ডার সাকিব আল হাসান টিটোয়েন্টিকে বিদায় জানানোর দিন দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েছিলেন। তবে বিসিবি সাকিবের সেই ইচ্ছে পূরণ করতে পারেনি। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে সাকিবকে জানিয়ে দেয় দেশে না আসার কথা। মাঝপথ থেকে ফিরতে হয় সাকিবকে। সেই সঙ্গে শেষ হয় সাকিবের টেস্ট ক্যারিয়ার।

বাকি ছিল ওয়ানডে অধ্যায়। সাকিব বহুবার জানিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই ইচ্ছেও পূরণ না হওয়ার শঙ্কার মুখে। চ্যাম্পিয়নস ট্রফির আগে যেই একটিমাত্র ওয়ানডে সিরিজ বাকি আছে বাংলাদেশের। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকার জোর গুঞ্জন রয়েছে।

আর এটি যদি সত্যি হয়, তবে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ সাকিব না চাইলেও তখন দেশের জার্সিতে তার এমনিতেই ফুলস্টপ টানা হয়ে যাবে। আর সেই ফুলস্টপটা টানবে খোদ বিসিবি। সে রকমই আভাস মিলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর