1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আরেকটি সাফের চ্যালেঞ্জ নিতে আবার এক সাথে ওরা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

ছেলে-মেয়ে মিলিয়ে দক্ষিণ এশিয়ায় যে কয়টি ফুটবল টুর্নামেন্ট হয় সেগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পাঁচটিতে বর্তমান চ্যাম্পিয়ন। সাফ অনূর্ধ্ব-২০, সাফ নারী অনূর্ধ্ব-১৯, সাফ নারী অনূর্ধ্ব-১৬, সাফ অনূর্ধ্ব-২০ এর পর গত অক্টোবরে শিরোপা জিতেছে নারী সিনিয়র দলও।

দক্ষিণ এশিয়ার ফুটবলে এই প্রাধান্য ধরে রাখার মিশনে বাংলাদেশের এবারের লক্ষ্য সাফ নারী অনূর্ধ্ব-২০ এর শিরোপা নিজেদের কাছে ধরে রাখা। আগামী ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট। কোন ভেন্যুতে খেলা হবে তা এখনো ঠিকঠাক না হলেও বাংলাদেশ যে আয়োজক সেটা চূড়ান্ত। ওই সময়ের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট না বসলে অন্য কোনো ভেন্যু বেছে নিতে হবে সাফকে।

ইংলিশ কোচ পিটার বাটলার মঙ্গলবার সকাল থেকে দল নিয়ে অনুশীলন শুরু করবেন। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে ১৮ জন সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন।

সর্বশেষ সিনিয়র সাফ খেলা মেয়েদের মধ্যে যারা বয়সভিত্তিক এই দলে ডাক পেয়েছেন তাদের মধ্যে আফঈদা খান্দকার, মিলি আক্তার, মুনকি আক্তার ও সাগরিকা উল্লেখযোগ্য। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে আবার বাফুফে ভবনের এক ছাদের নিচে মেয়েরা।

স্বর্ণা রানী মন্ডল, জুঁই আক্তার, মিলি আক্তার, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, রুমা আক্তার, নাদিয়া আক্তার যুতি, রিতু আক্তার, স্বপ্না রানী, রিতু আক্তার, অর্পিতা বিশ্বাস, মরিয়ম বিনতে হান্না, অয়ন্ত বালা, ওয়েশি খাতুন, নুসরাত জান্নাত মিতু, কানন রানী বাহাদুর, মুনকি আক্তার, সাগরিকা, তৃষ্ণা রানী, উমহেলা মারমা, পূজা দাস, মেরি আইরিশ, বন্যা খাতুন, প্রতিমা মুন্দা, সুরভী আকন্দ প্রীতি, কানন আক্তার, শান্তি মারদি, সুমা ও মুন্নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর