1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এক সপ্তাহেই দুই পেনাল্টি মিস এমবাপ্পের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

কিলিয়ান এমবাপ্পের খুব বড় রকমের প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন্। নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা অন্তত বিগত কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন। 

তবে এমবাপ্পের নামের পাশে বড় হয়ে এসেছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন ২০১৮ এর বিশ্বকাপজয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে। আর গতকাল অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে। দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যাচটা। এমবাপ্পির ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম।

তবে এমন সময়ে কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপ্পের। ইতালিয়ান এই কোচের মতে, এমবাপ্পের আরও অনেক বেশি সময় দেয়া উচিত। ম্যাচ শেষে সাংবাদিকের মন্তব্য ছিল, রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মূল সক্ষমতার ১ শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। এমন মন্তব্যটাও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার।

আনচেলত্তির মন্তব্য, ‘সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপ্পের তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

পেনাল্টি মিস নিয়েও কে মূল্যায়ন করতে রাজি নন তিনি, পেনাল্টি দিয়ে আমি কোনও খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কারণ কখনও পেনাল্টি থেকে গোল আসবে, কখনও মিস হবে। অবশ্যই এমবাপ্পির ব্যথিত, হতাশ; তবে আমাদের এগিয়ে যেতে হবে।’আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম। এই ম্যাচেই আবার কেন এমবাপ্পেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ, ‘আমার মনে হয়, তারা দুজন (এমবাপ্পি ও বেলিংহাম) কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটা হতেই পারে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর