1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পাকিস্তানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। উইকেটের জয়ে যুব টাইগাররা টানা দ্বিতীয় আসরে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে। এদিন ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করে বাংলাদেশ ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

পরে বিসিবির প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, ‘আজকে আমরা ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমরা টসে জিতেছিলাম এবং আল্লাহর রহমতে সবকিছুই আমাদের ফেভারে ছিল। আমাদের বোলাররা অনেক ভালো করেছে, বিশেষ করে (ইকবাল হোসেন) ইমন, মারুফ (মৃধা) এবং (আল) ফাহাদ। যারা আছে সবাই অনেক ভালো বল করেছে।’

পরিকল্পনা কাজে লাগিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে বলেও জানান অধিনায়ক, ‘সবার কাছে আমাদের বার্তা ছিল যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো। আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো যাতে এবার ঠিক করতে পারি সেই চেষ্টা করেছি। আমরা আসলে সেটি করে দেখিয়েছি এবং আমি আমার নিজের ইনিংসটা খেলতে পেরে ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি, ভাল লাগতেছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর