1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কী কথা হয়েছিল ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের মাঝে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

খেলেছেন ১৪০ রানের ইনিংস। অ্যাডিলেড টেস্টে ভারতকে কার্যত ছিটকে ফেলেছিল ট্রাভিস হেডের ওই এক দুর্দান্ত সেঞ্চুরি। এখন পর্যন্ত ভারত পিছিয়ে আছে ২৯ রানে।হাতে আছে উইকেট। কিন্তু গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া যেভাবে রাজত্ব করে এসেছে, সেটা ভাঙতে ভারতকে করতে হবে অবিশ্বাস্য কিছুই। 

অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তেও বলতে গেলে পিছিয়ে আছে ভারত। মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডের উইকেট পাওয়ার পর যেভাবে উদযাপন করেছেন, তাতে সমালোচনায় পড়তে হচ্ছে এই ভারতীয় পেসারকে। এমনকি সিরাজের নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্কারও অনেকটাই বিরক্তি প্রকাশ করেছেন এই পেসারের প্রতি।

তবে দিনের খেলা শেষে ট্রাভিস হেডই জানালেন দুজনের মাঝে কী হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের সামনে ট্রাভিস হেড জানালেন মূল ঘটনা। আউটের পর মূলত ভুল বোঝাবুঝি থেকেই এমন সমস্যার শুরু। আর হেড প্রশংসা করলেও তা বুঝতে পারেননি সিরাজ, ‘আউটের পরেই আমি সিরাজকে বলেছিলাম, বেশ ভালোই বল করেছ। কিন্তু সে বিষয়টাকে অন্যভাবে বুঝেছে। যেভাবে পুরো বিষয়টা প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

এরপরেই ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন ট্রাভিস হেড, ‘যা হবার হয়ে গেছে। ওরা যদি এভাবেই প্রতিক্রিয়া দেখাতে চায় আর এমন করেই নিজেদের উপস্থাপন করে তাহলে আমাদের পক্ষ থেকেও তাইই হবে।’

ভারতকে পেয়ে অজি ব্যাটা ট্রাভিস জ্বলে ওঠা একেবারেই নতুন কিছু না। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ট্রাভিস হেডই ছিলেন ম্যান অব দ্য ফাইনাল। ভারতকে কাঁদিয়েছিলেন তিনিই। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত হেডের সামনে বরাবরই যেন অসহায় ভারতের বোলাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর