1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কুমিল্লায় একদিনে সড়কে ঝরল ৫ প্রাণ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ জনের মৃত্যু হয়েছে। জেলার দাউদকান্দি উপজেলায় ডিসেম্বর পৃথক দুই স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ দুটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা দুই ইটভাটার শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন- দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. বোরহান (২৮) ও জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২)।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল জানান, মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর