1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দুইয়ে মিরাজ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

অনেকদিন ধরেই ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন মেহেদি হাসান মিরাজ। তাতে আইসিসির অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। বিশ্বসেরা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দুইয়ে অবস্থান করেছেন এই তারকা।

মিরাজ পেছনে ফেলেছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনকে। যদিও সাম্প্রতিক সময়ের হিসেবে কোনো ম্যাচ না খেলেই এই ভারতীয় তারকাকে পেছনে ফেলেছেন মিরাজ। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ভালো পারফর্ম করতে না পারায় অশ্বিন নেমে গেছেন তিনে। এই সুযোগে মিরাজ উঠেছেন দুইয়ে।

অবশ্য যে কোনো সময় আবার তিনে কিংবা আরো নিচে নামতে পারেন মিরাজ। অশ্বিনের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান মাত্র ১। মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর