1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিআরটি প্রকল্পে চালু হলো বাস

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

বহুল আলোচিত বিআরটি প্রকল্পে বাস সার্ভিস চালু হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবার উদ্বোধন করা হয়।

১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে ১০টি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘‘কাজ শেষ হয়নি। তারপরও প্রকল্পটি উদ্বোধনের কারণে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।’’

তিনি বলেন, ‘‘বিআরটি একটি রুগ্ন প্রকল্প আমরা জানি। এর আগেও, অনেকবার সময় বাড়ানো হয়েছে। তারপরও কাজ শেষ হয়নি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই, পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে।’’

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘‘ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনীহা প্রকাশ করায় আমরা মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে আরো দশটি নতুন ফুটওভার ব্রিজসহ অন্যান্য কাজগুলি সম্পন্ন করব। বিআরটি লেনে বিশেষ বাসের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেগুলো আসলে আরো বেশি যাত্রী চলাচল করতে পারবে।’’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ১০টি এসি বাস চলাচল করবে। প্রয়োজনে বা চাহিদা বাড়লে আরো বাড়ানো হবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তানের ভাড়া ৭০ টাকা।’’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর