1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিজয় দিবসে জয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরাও

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

৫৪তম বিজয় দিবসে সকাল সকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একটি সুখের বাতাবরণ তৈরি করেছিলো সেই সুদুর কারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৭ ওভারে থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায় তাদের এবং ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর