1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রাজধানীর মুগদার মান্ডা সওদাগর মসজিদ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোশারফ হোসেন তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

১৭ ডিসেম্বর সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ৮টার দিকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. সাদ্দাম হোসেন জানান, আমরা খবর পেয়ে মধ্যরাতে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে যাই। পরে সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মোশারফ দুই চাকার ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন বলে জানা গেছে।

নিহতের ভাতিজা জাহিদ জানান, আমার চাচা ফেরি করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। সোমবার রাতে ফুটপাতে প্লাস্টিকের খেলনা বিক্রি করার সময় মান্ডা সওদাগর মসজিদ এলাকায় একটি প্রাইভেটকার ঘুরানোর সময় চাচাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর