1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দলের অবস্থা যাই হোক, নিজে ভালো খেলার চিন্তাই করেন শামীম

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত নম্বরে নেমে ১৩ বলে ২৭ রান শামীম হোসেনের। বাংলাদেশের জয় ৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট নম্বরে নেমে ১৭ বলে অপরাজিত ৩৫ রান। বাংলাদেশের জয় ২৭ রানে। অর্থাৎ দুটি জয়েই শামীমের অবদান স্পষ্ট।

একজন কার্যকর ও আদর্শ ফিনিশার যেভাবে খেলেন, সেই খেলাটাই খেলেছেন শামীম। দ্বিতীয় ম্যাচে বাঁহাতি ব্যাটারের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি মিলেছে ম্যাচসেরার পুরস্কার জেতার মাধ্যমে।

আজ বুধবার সেন্ট ভিনসেন্টে ১৬ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ৮৬ রান। সেখান থেকে বাংলাদেশ টেনে নেন শামীম। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন ৪১ রানের অপরাজিত জুটি। এতে লড়াই করার মতো একটি পুঁজিও পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে ছোট একটি সাক্ষাৎকার দেন শামীম। দারুণ দুটি ইনিংস কাউকে উৎসর্গ করতে চান কিনা প্রশ্নে তিনি বলেন, ‘উৎসর্গ করার কিছু নেই। ভালো খেলেছি এজন্য ভালো লাগছে। আমিও খুশি, পুরো দেশ খুশি। এটাই ভালো লাগছে।’

গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভিনসেন্টেই ৩টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কিন্তু স্কোয়াডে ছিলেন না শামীম। এবার খেলতে এসে সেই স্মৃতি মনে পড়েছে কিনা, এমন প্রশ্নে শামীম বলেন, ‘আগেই মনে পড়েছে। কিন্তু যেটা চলে গেছে, সেটা বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতেছি, এটাই অনেক বড় পাওয়া।

শামীমের ভালো খেলার পেছনের অনুপ্রেরণা কী? জবাবে তিনি বলেন, ‘আগে যতগুলো ম্যাচ খেলেছে- এইচপি দল, ইমার্জিং টিম ভালো খেলেছি। এতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। ভেবেছি, সুযোগ পেয়ে ভালো খেলবো ইনশাআল্লাহ।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর