1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সারাদেশে উদ্যোক্তা গড়বে প্রাইম ব্যাংক ও আইবিএ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

দেশজুড়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যৌথভাবে ‘এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ে একটি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি. ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও আইবিএ এই উদ্যোগের বিষয়ে চুক্তি বিনিময় করে।

এই কোর্সের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করে টেকসই উদ্যোগ গড়ে তোলা।

৮ সপ্তাহব্যাপী এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ব্যবসায়িক মডেল তৈরি, ডিজিটাল সার্ভিস ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।

এতে অংশ নেবেন বিভিন্ন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ, থাকছে কেস স্টাডি, ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের অনুশীলন। কোর্সটি সবার জন্য উন্মুক্ত থাকলেও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারী বাছাই করা হবে।

চুক্তি বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং আইবিএ-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল হক, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক খালেদ মাহমুদ, এবং অধ্যাপক ড. সুতাপা ভট্টাচার্য।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইবিএও জানিয়েছে, তারা নিয়মিতভাবেই উদ্যোক্তা কমিউনিটির নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই প্রোগ্রাম তারই একটি উদাহরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর