1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

রিভো ই-বাইকে হেলমেট-রেইনকোট-ফ্রি সার্ভিস পাচ্ছেন ক্রেতারা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বর্ষার মৌসুমে গ্রাহকদের জন্য চমকপ্রদ এক অফার নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ নামের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে একাধিক বিশেষ উপহার ও আকর্ষণীয় ছাড়।

৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শোরুমে এই অফার চালু থাকবে। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।

রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানাতে এবং বর্ষাকালে তাদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে আমরা এই মনসুন অফার চালু করেছি। আমাদের ইচ্ছা, গ্রাহক যেন বুঝতে পারেন, আমরা সবসময়ই তাদের পাশে আছি।

বিশেষ এই ফ্রি সার্ভিস কুপনের মেয়াদ থাকবে বাইক কেনার ১২ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে যেকোনো যান্ত্রিক সমস্যায় বাইক মালিক একবার ফ্রি সার্ভিস নিতে পারবেন।

ক্যাম্পেইনে ক্রেতারা দেখতে পারবেন রিভোর জনপ্রিয় ও আলোচিত সব মডেল- ই৫২, সি৩২ওয়াই, এ১২এস, এ১০ এবং নতুন এ১১, যেগুলো শহরের জটিল রাস্তায় মসৃণ ও নিরাপদ রাইড নিশ্চিতে ডিজাইন করা হয়েছে।

রিভো ভবিষ্যৎবান্ধব, পরিবেশসচেতন এবং উচ্চমানের পারফরম্যান্সসম্পন্ন স্মার্ট ই-বাইক তৈরি করে যাচ্ছে। সাধারণ যাত্রা থেকে শুরু করে প্রিমিয়াম রাইড—সব শ্রেণির যাত্রীর জন্য সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর