1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আর্জেন্টিনা কোচ প্যারাগুয়ের কাছে হেরে যা বললেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ের পর আর্জেন্টিনা দল একপ্রকার ধাক্কাই খেয়েছে বলতে হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচে আছে দুই হার। সঙ্গে ১টা ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই নেই জয়। এমন অবস্থায় ট্যাকটিকাল দিক থেকে স্কালোনির জন্য দলকে গুছিয়ে নেয়া বেশ বড় এক চ্যালেঞ্জ। 

তবে দেল চাকো স্টেডিয়ামে ২-১ গোলে হারের পরেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ৮ বছর পর প্যারাগুয়ের কাছে হেরেও স্কালোনি শুরতেই বললেন, ‘আমি বিষয়গুলো সংশোধন করতে চাই, উন্নতির জায়গাগুলো দেখতে চাই,’ বলেন তিনি।

 

স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন নিজ দলের খেলোয়াড়দের নিয়ে বলেন, ‘আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি। আমি তাদের পাশে আছি। এই ধরনের ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ভালো। বিশেষ করে যারা বেশি সময় মাঠে পায় না তাদের জন্য। আমাদের জানা ছিল এটি একটি কঠিন ম্যাচ হতে চলেছে।’

যদিও স্কালোনির মন্তব্য, শুরুর ৪৫ মিনিটে তার দল ভালোই করেছে, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু আলডেরেটের গোলটি আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে। তারা ভালোভাবে রক্ষা করেছে এবং আমাদের জন্য খেলাটা কঠিন ছিল।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর