
৫টি বিভাগে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করে ট্যালি এমএসএমই সম্মাননা ২০২৪–এর চতুর্থ সংস্করণ উদযাপন করেছে ব্যবসা পরিচালনার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ট্যালি সলিউশন ।
ইভেন্টটি পাঁচটি স্বতন্ত্র বিভাগে বিজয়ীদের সম্মানিত করেছে। সেগুলো হলো- ওয়ান্ডারওম্যান, বিজনেস মাইস্ট্রো, নিউজেন আইকন, টেক ট্রান্সফরমার এবং চ্যাম্পিয়ন অব কজ।
প্রতিটি বিভাগ তাদের ব্যবসায়িক প্রেক্ষাপটে এই এমএসএমই-গুলোর অনন্য এবং রূপান্তরকারী অবদানকে তুলে ধরেছে। এ বছর এমএসএমই সম্মাননা বাংলাদেশের বিভিন্ন শহর থেকে ৬০০টিরও বেশি মনোনয়ন পেয়েছে। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) সম্মাননাপ্রাপ্তদের সমর্থন ও সংবর্ধনা দিতে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন আইসিএবি-এর সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী; রানার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মো. নজরুল ইসলাম, গাজী ট্যাঙ্কস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ চন্দ্র নাহা; বিওয়াইডি’র ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলস পিএলসির সিএফও শানাত দত্ত।

ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি এ বছরের সম্মাননাপ্রাপ্তদের নিয়ে গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। এই প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ যা সত্যই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।