1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শেষ মুহূর্তে হারলো কলম্বিয়া

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইপর্বে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে। ১০১ মিনিটের গোলে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে টেবিলে কলম্বিয়াকে টপকে গেছে দুইয়ে চলে গেছে উরুগুয়ে। টানা চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

প্রথমে লিড নেয় সফরকারী কলম্বিয়াই। ৩১ মিনিটে হুয়ান ফার্নান্ডো কুইনটেরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

৫৭ মিনিটে কলম্বিয়ার ডেভিনসন স্যানচেজের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে উরুগুয়ে। ৩ মিনিট পরই আরও এক গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে রদ্রিগো অ্যাগুইরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

 

৯৬ মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান ২-২ করে কলম্বিয়া। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত নিজেদের সমতায় রাখতে ব্যর্থ হয় সফরকারীরা। উরুগুয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যানুয়েল উগার্তে কাছ থেকে নেওয়া শটে স্তব্ধ হয়ে যান অতিথি দলের দর্শকরা।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর