
গ্লোবাল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে । যেখানে পাঁচ দেশ থেকে অংশগ্রহণ করছে পাঁচটি দল। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স। শনিবার মিরপুরে এ নিয় সংবাদ সম্মেলন আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।
শুরুতে ফাহিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে।’

রংপুর রাইডার্সকে নিয়ে বেশ উচ্চাশাই প্রকাশ করেছেন বিসিবির এই পরিচালক, ‘রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।