
সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রামট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ নভেম্বর বিকেলে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলালের ছেলে সুজন (২৮) ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।