
বাজার নিয়ন্ত্রণে আনতে ৪০ টাকা কেজি ধরে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবে। ২০ নভেম্বর এ কার্যক্রম শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯ নভেম্বর টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে।