1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বগুড়ায় নন্দীগ্রামে চড়া দামেও মিলছে না বীজ আলু

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে ভরা রবি মৌসুমে চড়া দামেও মিলছে না আলুর বীজ। এখন উপজেলাজুড়ে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। ধান কাটার পর কৃষকরা আলুর চাষের জন্য জমি প্রস্তুত করছেন। কিন্তু আলুর বীজ চাহিদামতো না পাওয়ায় হতাশ হয়ে পরেছেন কৃষকরা। আবার বীজ পেলেও তার দাম আকাশ ছোঁয়া।

কৃষকদের অভিযোগ, বিএডিসি ডিলারদের তৈরি করা সিন্ডিকেটের কারণে দেখা দিয়েছে আলুর বীজ সঙ্কট। এ বছর আলু চাষ বৃদ্ধি হওয়ার সম্ভাবনার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে আলু বীজ বিক্রি করছেন বলে অভিযোগ করেন তারা। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে ব্র্যাকের কতিপয় ডিলাররা নির্ধারিত মূল্যের চাইতে দ্বিগুণ দামে আলুর বীজ বিক্রি করছেন।

বিএডিসি সাধারণত অ্যাস্টেরিক, ডায়মন্ড ও সানাশাইন জাতের আলু বিক্রি করে। এসব আলু কৃষক পর্যায়ে প্রতি কেজি ৬০-৬৫ টাকায় বিক্রির কথা থাকলেও তা বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা দরে।

বিএডিসি ডিলার বলেন, কৃষকরা বিএডিসি বীজ নিতে চায় না, তাই আলু বীজ উত্তোলন করিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হকের সঙ্গে কথা হয়। তিনি জানান, আলু বীজের সংকট নেই, তবুও যদি কেউ অভিযোগ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর