1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মাদারীপুর মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কসহ সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে গতিসীমা মেনে চলার প্রবণতা না থাকায় দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা।

জানা গেছে, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ঢাকা-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। সরকারি আইন মানছেন না চালকেরা। ফলে মহাসড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে অকালে প্রাণ হারানোসহ পঙ্গুত্ববরণ করছেন অসংখ্য মানুষ। তবে চালকদের দাবি, মহাসড়কে তিনচাকার যানবাহন এবং বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনার অন্যতম কারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কগুলোতে প্রতিদিন সহস্রাধিক মোটরসাইকেল চলাচল করে। একদিকে ওভারলোড, অন্যদিকে হেলমেট ছাড়াই ইচ্ছেমতো মোটরসাইকেল চালাচ্ছে অপ্রাপ্ত বয়স্করা। ফলে ঘটছে দুর্ঘটনা।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে ৮০ কিলোমিটার, মহাসড়কে ৬০ ও আঞ্চলিক সড়কে ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর বিধি রয়েছে। অথচ দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলে মোটরসাইকেল। তাছাড়া অপ্রাপ্ত বয়স্করাই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। ফলে ঘটছে প্রাণহানির মতো দুর্ঘটনা। এদিকে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে এক্সপ্রেসওয়েতে ১৩৫টি দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা-মাওয়া অংশে ৭২টি দুর্ঘটনায় মারা গেছেন ৬৪ জন; আহত হয়েছেন ৭৮ জন, মামলা হয়েছে ৫৭টি এবং জিডি ১৫টি। জাজিরা-ভাঙ্গা অংশে ৬৩টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন; মামলা হয়েছে ৫৭টি এবং জিডি ১৫টি। এরমধ্যে গত বছরের ১৯ মার্চ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। এক্সপ্রেসওয়ের কুতুবপুরের ওই দুর্ঘটনায় নিহত হন ১৯ জন। আহত হন আরও ২৫ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর