1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

জিনিসপত্রের দাম রমজানে সহনীয় রাখার চেষ্টা করব, বাণিজ্য উপদেষ্টা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব। জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন চাহিদা এবং জোগানের বিষয়কে একটা সমানুপাতিক হারে রাখতে পারি। ইতোমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে।

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, দেশে গত ১৫ বছরে সব খাতে তারা দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে, কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর